কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী


জুলাই আন্দোলনে ঢাকার লালবাগ থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর জামিনে মুক্তি পেয়েছেন।

রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হন তিনি।

এর আগে, দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত শুনানি শেষে ৫০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত ৭ এপ্রিল ভোরে রাজধানীর এক আত্মীয়ের বাসা থেকে শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানো হয়।

গত বছরের ১৮ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আজিমপুর সরকারি কলোনি এলাকায় একটি মিছিল চলাকালে মো. আশরাফুল ওরফে ফাহিম গুলিবিদ্ধ হন। এতে তার বাম চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে দৃষ্টিশক্তি হারান।


Copyright (c) 2019-2026 bzamin24.com