হবিগঞ্জে মানবতাবিরোধী অপরাধে একজনের মৃত্যুদণ্ড, আমৃত্যু ৩


একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় সিলেটের হবিগঞ্জের লাখাই থানার মাওলানা শফি উদ্দিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ মামলায় বাকি চারজনের মধ্যে তিনজনকে আমৃত্যু কারাদণ্ড এবং একজনকে খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিন চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যদের ট্রাইব্যুনাল এ রায় দেন।

মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামি মো. শফি উদ্দিন পলাতক রয়েছেন। আর আমৃত্যু কারাদণ্ড প্রাপ্তরা হলেন-মো. তাজুল ইসলাম (৮০), মো. জাহেদ মিয়া (৬২) ও ছালেক মিয়া। খালাস পেয়েছেন সাব্বির আহমেদ (পলাতক)।

এর আগে, গত ১৭ মে মামলাটির যুক্তিতর্ক শেষ করে রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন। আসামিপক্ষে ছিলেন আইনজীবী গাজী এমন এইচ তামিম ও আব্দুস সাত্তার পালোয়ান।

২০১৮ সালের ২১ মার্চ এ মামলায় পাঁচজনের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন করে তদন্ত সংস্থা। পরে তারা প্রসিকিউটশন বরাবর প্রতিবেদন দাখিল করে। প্রসিকিউশন এ আসামিদের বিরুদ্ধে দুটি অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগ পত্র দাখিল করে। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে রায়ের জন্য মামলাটি সিএভি রাখে ট্রাইব্যুনাল।


Copyright (c) 2019-2026 bzamin24.com