আইনমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক আইডি, থানায় জিডি


আইনমন্ত্রী আনিসুল হকের নামে ভুয়া ফেসবুক আইডি খোলায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম।

তিনি জানান, আইনমন্ত্রীর নিজস্ব কোনো ফেইসবুক আইডি না থাকলেও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এবং অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য তাঁর নামে বেশ কিছু ভুয়া ফেসবুক আইডি খোলা হয়েছে। এসব ফেসবুক আইডি থেকে বিভিন্ন ব্যক্তিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে বিভ্রান্ত করা হচ্ছে যা আইনমন্ত্রীর দৃষ্টিগোচর হয়েছে।

তিনি আরও জানান, সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com