করোনা মোকাবেলায় সামাজিক দূরত্ব বজায় ও সরকারি বিধি ও নিষেধাজ্ঞা উপেক্ষা করায় শিবচর উপজেলা প্রশাসনের অভিযানে শিবচর বাজারে ২০ জন ক্রেতা- বিক্রেতাকে জরিমানা করা হয়েছে।
আজ বুধবার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের বিধি-নিষেধ কার্যকর করতে শিবচর পৌরবাজারের খলিফাপট্টি,মেইনরোড ও একাত্তর রোডের বেশ কিছু দোকানে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে দোকানে অতিরিক্ত ক্রেতাদের প্রবেশ করতে দেওয়া, হাত ধোয়ার স্যানিটাইজার ব্যবহার না করানোর জন্য ১৭ জন বিক্রেতা ও মাস্ক ব্যবহার না করার দায়ে ৩ জন ক্রেতাকে মোট ৬৬ হাজার টাকা জরিমানা করা হয়। বাজারের মেইনরোডের পঁচা সু নামের একটি দোকান ঈদ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়।
এ সময় অযথা ঘোরাঘুরি করায় অর্ধশত যুবককে মার্কেট থেকে বের করে দেয়া হয়। এদিকে ঈদ বাজারে কেনাকাটা করার সময় শিশুদের নিয়ে আসার প্রবনতা দেখে বিস্মিয় প্রকাশ করে অনেক অভিভাবকের কাছে কঠোর ভাষায় কারন জানতে চান কর্মকর্তারা।
এ সময় ইউএনও সকলকে ভীড় এড়িয়ে চলার এবং বাইরে অহেতুক ঘোরাফেরা না করে ঘরে থাকার পরামর্শ দেন।
এ ব্যাপারে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা বাংলাদেশ জমিনকে জানান, করোনা ভাইরাস মোকাবেলায় যারা সরকারি বিধি অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও সবাই কে সচেতন হওয়ার পরামর্শ দেন এই কর্মকর্তা।
বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন