মাজেদ শেষ ইচ্ছায়, স্ত্রী-আত্মীয়দের সঙ্গে দেখা


বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আব্দুল মাজেদের ফাঁসি কার্যকর এখন সময়ের ব্যাপার। শেষ ইচ্ছায় মাজেদের স্ত্রী সালেহা বেগমকে ডেকে পাঠিয়েছে কারা কর্তৃপক্ষ। শনিবার রাত ১১ টায় ঢাকার কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) মাজেদের সঙ্গে শেষ দেখা করতে যাচ্ছেন তার স্ত্রী ও আত্মীয়রা। স্ত্রী ও আত্মীয়রা দেখা করার পর ফাঁসির পূর্ণ প্রস্তুতি নেওয়া হবে বলে জানায় কারা কর্তৃপক্ষ।

জানা যায়, ফাঁসির মঞ্চে আলো জ্বালানো হয়েছে। কারারক্ষীরা প্রহরায় আছেন। ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত আলো জ্বালানো থাকবে। ফাঁসি কার্যকর হয়ে যাওয়ার পর আনুষাঙ্গিক কাজ শেষে আলো নেভানো হবে।

গণমাধ্যমকে ডেপুটি জেলার সমমর্যাদার একজন কর্মকর্তা জানান, মাজেদের ফাঁসির জন্য সবকিছু প্রস্তুত করা হয়েছে। যেকোনো মুহূর্তে কার্যকর হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সঙ্গে সরাসরি জড়িত ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের ফাঁসি।

বাংলাদেশ জমিন২৪/ এস.কে


Copyright (c) 2019-2026 bzamin24.com