নাটোরে ৫ হাজার পিচ ইয়াবা মজুদ রাখার অপরাধে সেলিম শেখ ওরফে সোহাগকে ১৪ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে নাটোর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাইফুর রহমান সিদ্দিক এই রায় দেন।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের এপিপি মাসুদ হাসান জানান, ২০১৭ সালের পহেলা জানুয়ারি নাটোর শহরের কানাইখালি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় সদর থানা পুলিশ।
এসময় ভবনের মালিক ফরিদ রেজার তিনতলা ভবনের নিচ তলার ভাড়াটিয়া সেলিম শেখ ওরফে সোহাগের কাছ থেকে ৫ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্যে ১৫ লাখ টাকা। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করে পুলিশ।