রাজধানীর ইসলামবাগে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট


রাজধানীর ইসলামবাগে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ৮টি ইউনিট কাজ করছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ১৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ৩টা ২৫ মিনিটে তাদের প্রথম ইউনিটটি ঘটনাস্থলে পৌঁছায়।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, লালবাগ ফায়ার স্টেশনের ২টি, হাজারীবাগ থেকে ২টি, পলাশী থেকে ২টি, সিদ্দিকবাজার থেকে ২টি ইউনিটসহ মোট ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।


Copyright (c) 2019-2026 bzamin24.com