ঢাবির টিএসসি এলাকার ফুটপাত থেকে নবজাতকের মরদেহ উদ্ধার


ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকার ফুটপাত থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে খবর পেয়ে টিএসসি এলাকায় ফুটপাত থেকে সাদা ব্যাগে লাল কাপড়ে মোড়ানো অবস্থায় ওই নবজাতকের মরদেটি উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহাদত আলী বলেন, আইনি প্রক্রিয়া শেষে দুপুর দেড়টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। কে বা কারা নবজাতকের মরদেহটি ফেলে গেছে জানা যায়নি।


Copyright (c) 2019-2026 bzamin24.com