মতিঝিলে যাত্রীবাহী বাসে আগুন দিল দুর্বৃত্তরা


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের এক দফা দাবিতে দশম ধাপে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর মতিঝিলে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে চক চত্বরের কাছে গাজীপুর পরিবহনের একটি বাসে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও আগুনে বাসটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রওনা হয়। তবে ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।


Copyright (c) 2019-2026 bzamin24.com