রাজধানীর উত্তরায় বাসে আগুন


রাজধানীর উত্তরা হাউজবিল্ডিং এলাকায় মালেকাবানু স্কুলের সামনে বাসে আগুন লেগেছে। তবে কারা আগুন দিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

শনিবার (২৯ জুলাই) রাত ৯টা ৫৬ মিনিটে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সার্ভিসের ডিউটি অফিসার আনোয়ারুল ইসলাম বলেন, উত্তরা হাউজ বিল্ডিংয়ে ঈগল পরিবার নামের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন লাগার কারণ ও হতাহতের খবর এখনও পাওয়া যায়নি বলে জানান তিনি।


Copyright (c) 2019-2026 bzamin24.com