রাজধানীর পল্লবী থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার


রাজধানীর পল্লবী এলাকার একটি বাসা থেকে ইংরেজি দৈনিকের সাংবাদিক বিপ্লব জামানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রাজধানীর পল্লবী এলাকার একটি বাসা থেকে ইংরেজি দৈনিকের সাংবাদিক বিপ্লব জামানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পল্লবী সাংবাদিক প্লট রোড নম্বর ৭ এলাকার একটি ভবনের ফ্লাট থেকে বিপ্লব জামানের মরদেহ উদ্ধার করা হয়। সিআইডি ক্রাইম সিন ঘটনাস্থলে কাজ শুরু করেছে। মরদেহটি বারান্দায় পড়ে ছিল। দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় মরদেহ পচতে শুরু করেছে।

ওসি আরও জানান, বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হবে। প্রাথমিকভাবে জানা গেছে নিহত ব্যক্তি ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস নামে একটি গণমাধ্যমে চাকরি করতেন।


Copyright (c) 2019-2026 bzamin24.com