রাজধানীতে মিলছে না গণপরিবহন, ভোগান্তিতে অফিসগামীরা


রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে বেশির ভাগ রুটে গণপরিবহন বন্ধ হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন অফিসগামী ও জরুরি কাজে বের হওয়া যাত্রীরা।

শনিবার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর বাসাবো, খিলগাঁও, কাকরাইল, ফার্মগেট, কারওয়ানবাজার, মহাখালী ও গুলিস্তান এলাকায় এমন চিত্র দেখা গেছে।

এসব এলাকায় দীর্ঘ সময় বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে যাত্রীদের।তারা বলছেন ঢাকায় অঘোষিত বাস ধর্মঘট চলছে।

রাজধানীর বাসাবো এলাকায় বাসের জন্য অপেক্ষা করতে থাকা মাসুদ আলম নামে এক বেসরকারি কর্মকর্তা জানান, প্রায় ৩০ মিনিট ধরে বাসের জন্য অপেক্ষা করছি। আমি ফার্মগেট যাব। এখন বাধ্য হয়ে ১৫০ টাকা দিয়ে উবারের সেবা নিচ্ছি। অনেককে আবার বাড়তি টাকা দিয়ে রিকশায় করে গন্তব্যে যেতে দেখা গেছে।

তাদের অভিযোগ, গণপরিবহন বন্ধ থাকায় অতিরিক্ত ভাড়া নিচ্ছেন মোটরসাইকেল, রিকশা ও সিএনজিচালকরা।


Copyright (c) 2019-2026 bzamin24.com