রেললাইনে ফোনে কথা, ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ব্যাসায়ীর


রাজধানীর কুড়িল বিশ্বরোডের বাস স্ট্যান্ড এলাকায় ট্রেনের ধাক্কায় বিল্লাল সিকদার (৩৭) নামের এক জুতা ব্যাবসায়ীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে। সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাড়ীর উপপরিদর্শক (এসআই) মো. কামরুল হাসান।

নিহত বিল্লাল মাদারীপুর জেলার কালকিনি উপজেলার পরিপত্তর গ্রামের মৃত আনোয়ার সিকদারের ছেলে।

বর্তমানে বাড্ডা নতুন বাজার এলাকায় পরিবার নিয়ে থাকতেন তিনি। প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশের এই কর্মকর্তা জানান, সকাল আনুমানিক সাতটার দিকে কুড়িল বিশ্ব রোড বাস স্ট্যান্ড এলাকায় দিয়ে মোবাইলে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিলেন বিল্লাল সিকদার। সে সময় টঙ্গীগামী একটি ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। সংবাদ পেয়ে সেখান থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, নিহতের মুঠোফোনের মাধ্যমে স্বজনদের খবর দেওয়া হয়। পরে তার স্ত্রী খুকু মনিসহ আত্বীয় স্বজনরা আসেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মৃতদেহ আইনি প্রক্রিয়া শেষে বিনা ময়নাতদন্তে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com