রাজধানীর খিলগাঁওয়ে যুবলীগ চেয়্যারম্যানের পক্ষে ইফতার বিতরণ


পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি এলাকার খিলগাঁও রেলগেট, শাহজাহানপুর এলাকায় আজ রোববার বিকেলে ৪টায় অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে যুবলীগ।

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের পক্ষ থেকে এসব খাবার বিতরণ করেন পুরান ঢাকার কৃতি সন্তান ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাব্বির হোসেন। এ সময় যুবলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

যুবলীগ নেতা সাব্বির হোসেন বলেন বাংলাদেশ জমিনকে বলেন, মানুষ মানুষের জন্য, যুবলীগের মানবিক চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ভাইয়ের নির্দেশে খিলগাঁও, শাহজাহানপুর এলাকায় অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছি। এ কর্মসূচি চলমান থাকবে।

এর আগে মতিঝিল, কমলাপুর, শাহজাহানপুর সহ বিভিন্ন স্থানে ভাসমান ও ছিন্নমূল মানুষদের মাঝে ইফতার বিতরণ করা হয়।


Copyright (c) 2019-2026 bzamin24.com