লাইভে গিয়ে নায়ক রিয়াজের শ্বশুরের আত্মহত্যা


আমি মহসীন, ঢাকায় থাকি। আমার বয়স ৫৮ বছর। কোনো এক সময় আমি খুব ভালো ব্যবসায়ী ছিলাম। বর্তমানে আমি ক্যান্সার রোগে আক্রান্ত।

তাই আমার এখন কোনো ব্যবসা বা কোনো কিছুই নাই। আমি লাইভে আসার উদ্দেশ্য হলো কিছু বাস্তব অভিজ্ঞতা শেয়ার করা। আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করলে সবাই হয়তো জানতে পারবে এবং সাবধানতা অবলম্বন করতে পারবে।

আমার একটা মাত্র ছেলে অস্ট্রেলিয়া থাকে। আমি আমার বাসায় একা থাকি। কিছুদিন আগে আমার খালা মারা যাওয়ার পর আমার ভেতরে খুব ভয় কাজ করছে। আমি যদি মরে পরেও থাকি এক সপ্তাহেও কেউ জানবে না। সবার কাছে নানাভাবে প্রতারিত হয়েছি। জীবনের প্রতি এতটাই বিতৃষ্ণা হয়ে গেছি যে আর বাঁচতে ইচ্ছে করে না।

ফেসবুক লাইভে নিজের জীবনের নানা কষ্ট এবং হতাশার কথা বলেন তিনি। একথা বলে সবার কাছে ক্ষমা চেয়ে মাথায় পিস্তল ঠেকিয়ে আত্মহত্যা করেন তিনি।

এ ব্যাপারে ধানমন্ডি থানা পুলিশ জানিয়েছে, আবু মহসিন খান ধানমন্ডির বাসায় একা থাকতেন। আজ বুধবার রাত সোয়া নয়টার দিকে তিনি আত্মহত্যা করেন।

ধানমন্ডি থানার ওসি ইকরাম আলী মিয়া জানান, ধানমন্ডি ৭ নম্বর রোডের ২৫ নম্বর বাড়ির একটি ফ্ল্যাটে থাকতেন আবু মহসিন খান। রাত পৌনে ১০টার দিকে নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন তিনি।

তিনি বলেন, ঘটনাস্থলে আমরা আছি। সিআইডির ফরেনসিক টিমসহ আমাদের ইউনিট কাজ করছে। মরদেহের প্রাথমিক কাজ শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হবে।


Copyright (c) 2019-2026 bzamin24.com