রাজধানীর মৎস্য ভবন এলাকায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ


রাজধানীর মৎস্য ভবন এলাকা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (২৪ জানুয়ারি) সকাল ৯টার দিকে শাহবাগ থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. গোলাম হোসেন জানান, সকালে মৎস্য ভবন থেকে শাহবাগ মোড়ে যাওয়ার রাস্তার বাম পাশের ফুটপাত থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তার পরনে ছিল পুরাতন ও ময়লাযুক্ত জামা কাপড়। তার নাম পরিচয় জানা যায়নি।


Copyright (c) 2019-2026 bzamin24.com