রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫১


রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্য বিক্রি ও সেবনের অপরাধে ৫১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গতকাল শুক্রবার (১৪ জানুয়ারি) ভোর ৬টা থেকে আজ শনিবার (১৫ জানুয়ারি) ভোর ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ বলেন, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১ হাজার ৯০২ পিস ইয়াবা, ৯৩ গ্রাম ১০৫ পুরিয়া হেরোইন, ১৫ কেজি ৩৬০ গ্রাম গাঁজা ও ১২ ক্যান বিয়ার জব্দ করা হয়।

তিনি বলেন, আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪১টি মামলা দায়ের করা হয়েছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com