রাজধানীর বাংলামোটরে রাহাত টাওয়ারে আগুন


রাজধানীর বাংলামোটরে রাহাত টাওয়ারের ১১ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। আজ বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ আগুন লাগার খবর আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

তিনি বলেন, আমরা সকাল ১১টা ৪ মিনিটে বাংলামোটর টাওয়ারের ১১ তলায় আগুন লাগার খবর পেয়েছি। আগুন নিয়ন্ত্রণে আমাদের ৭ ইউনিট কাজ করছে। এখন পর্যন্ত আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুন হতাহতের কোনো খবর আমাদের কাছে আসেনি।


Copyright (c) 2019-2026 bzamin24.com