শ্যামলীতে শো-রুমে ডাকাতির ঘটনায় ডাকাত চক্রের মূল হোতাসহ গ্রেফতার ৬


সাম্প্রতিক সময়ে আলোচিত রাজধানীর শ্যামলীতে অবস্থিত ইডেন অটোস মোটরসাইকেল শো-রুমে ডাকাতির ঘটনার মূল হোতা মোঃ জহিরুল ইসলাম জহিরসহ ডাকাত চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।

আজ রবিবার ঢাকার কেরানীগঞ্জ ও ধামরাই থেকে লুন্ঠিত অর্থ ও ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও অন্যান্য আলামতসহ তাদের গ্রেফতার করা হয়।

আজ সকালে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব

উল্লেখ্য, মঙ্গলবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শ্যামলী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের বিপরীত পাশে ভবনের দ্বিতীয় তলার ইডেন শোরুমে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতদের ছুরিকাঘাতে দুজন আহত হয়েছেন।

শোরুমটির একাংশের মালিক আব্দুল খালেক জানান, ১০-১২ জন ডাকাত সদস্য শোরুমে ঢুকেন। এর পরপরই তারা দুজনকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে ক্যাশ ছিনিয়ে নিয়ে যান। তাদের সবার হাতেই চাপাতি ছিল।


Copyright (c) 2019-2026 bzamin24.com