ঢাবির ফুটপাতে পাওয়া গেল নারীর মরদেহ


ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল সংলগ্ন ফুটপাত থেকে অজ্ঞাতনামা (৭৫) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে ওই নারীর পরিচয় জানা যায়নি।

আজ শুক্রবার সকালে শাহবাগ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে জগন্নাথ হল সংলগ্ন ফুটপাত থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। এসময় তার পরনে পুরাতন ময়লাযুক্ত কাপড় ছিল।


Copyright (c) 2019-2026 bzamin24.com