ব্যক্তিগত কারণে আত্মগোপেনে ছিলেন আবু ত্ব-হা: পুলিশ


নিখোঁজের আটদিন পর আলোচিত ইসলামী বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনানকে আজ উদ্ধার করা হয়েছে। গোয়েন্দা পুলিশ (ডিবি) জানিয়েছে ব্যক্তিগত কারণে আত্মগোপেনে ছিলেন আবু ত্ব-হা।

আজ বিকেল পৌনে ৫টার দিকে রংপুর ডিবির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। এরআগে বিকেল সাড়ে ৩টার দিকে আবু ত্ব-হাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ আরও জানায়, আবু ত্বহার মা ও ভাইয়ের জিডির সূত্রে আমরা অনুসন্ধান করতে থাকি। আজকে আমরা গোপন সূত্রে জানতে পারি আবু ত্ব-হা রংপুরে তার প্রথম স্ত্রীর সঙ্গে আছেন।

সেই সংবাদ পেয়ে আমরা তাকে নিয়ে আসি। তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আমরা অপর সঙ্গীদের সন্ধান পাই।


Copyright (c) 2019-2026 bzamin24.com