কথা বলা অবস্থায় পরিকল্পনামন্ত্রীর মোবাইল ছিনতাই


রাজধানীর বিজয় সরণিতে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মোবাইল ছিনতাই হয়েছে। গত রোববার সন্ধ্যায় মোবাইল হারানোর ঘটনা ঘটলেও আজ মঙ্গলবার পরিকল্পনামন্ত্রী নিজেই সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। জানা গেছে, তার হাত থেকে আইফোন কেড়ে নিয়েছে এক ছিনতাইকারী।

রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী জানান, গত রোববার সন্ধ্যা সাতটার দিকে তিনি নিজ দপ্তর থেকে বাসার দিকে যাচ্ছিলেন। বিজয় সরণি গিয়ে যানজটে পড়েন। তখন মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় গাড়ির জানালা খোলা ছিল।

এমন সময় এক ছিনতাইকারী তাঁর মোবাইল ফোন টান দিয়ে নিয়ে যান। তবে এখন পর্যন্ত তাঁর মোবাইল ফোনটি উদ্ধার করা সম্ভব হয়নি।


Copyright (c) 2019-2026 bzamin24.com