আরমানিটোলায় কেমিক্যাল গোডাউনের অগ্নিকাণ্ডে নিহত , দগ্ধ ২০


রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলায় কেমিক্যাল গোডাউনে আগুন লাগার ঘটনায় বাড়ছে মৃতের সংখ্যা। এ রিপোর্ট লেখা পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

নিহত ৫ জনের মধ্যে ওই ভবনে ৪ জনের ও হাসপাতালে নেওয়ার পর সুমাইয়া নামের এক নারীর মৃত্যু হয়।

নিহতদের মধ্যে দুজন ছিলেন ওই ভবনের দারোয়ান। তাদের একজনের নাম রাসেল মিয়া এবং অপরজন ওলিউল্লাহ। এ দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের ৩ কর্মীসহ অন্তত ২০ জন দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে ভর্তি করা হয়েছে।

এর আগে রাত ৩টা ১৮ মিনিটের দিকে আরমানিটোলার হাজী মুসা ম্যানশন নামের একটি ছয়তলা ভবনের নিচতলায় অবস্থিত কেমিক্যাল গোডাউনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।


Copyright (c) 2019-2026 bzamin24.com