শবে বরাতে আতশবাজি-পটকা ফাটানোর ওপর নিষেধাজ্ঞা


আজ সোমবার (২৯ মার্চ) দিনগত রাতে পবিত্র শবে বরাত। পবিত্র শবে বরাত উপলক্ষে রাজধানীতে আতশবাজি, পটকা বহন ও ফাটানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রোববার (২৮ মার্চ) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শবে বরাতের পবিত্রতা রক্ষার্থে এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ উদযাপন নিশ্চিত করতে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম সোমবার সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাসহ অন্যান্য ক্ষতিকারক দ্রব্য বহন এবং ফাটানো নিষিদ্ধ করেছেন।


Copyright (c) 2019-2026 bzamin24.com