অবৈধভাবে আনা তিন কেজি স্বর্ণ ও ৯২টি মোবাইল ফোনসহ পাঁচযাত্রীকে আটক করেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আর্মড পুলিশ।
শনিবার (৭ নভেম্বর) বিমানবন্দরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণ ও মোবাইল ফোনগুলো বাংলাদেশে এনেছে। বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেন।
জানা গেছে, দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন ওই পাঁচ যাত্রী। পরে তাদের তল্লাশি করে দুই কেজি ৬৭৫ গ্রাম স্বর্ণালঙ্কার, স্বর্ণ বার এবং ৯২টি মোবাইল ফোন জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।