মঙ্গলবার রাত থেকে পূর্ব রাজাবাজার লকডাউন


আগামীকাল মঙ্গলবার (৯ জুন) রাত ১২টা থেকে রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকা লকডাউন করা হবে।

আজ সোমবার (৮ জুন) মেয়র মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে করোনা ভাইরাস প্রতিরোধ ও মোকাবিলার লক্ষ্যে ডিএনসিসি এলাকার জন্য গঠিত কমিটির এক অনলাইন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সূত্রে জানা যায়, লকডাউনের নির্দেশনার পর থেকে সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে।

উল্লেখ্য, করোনায় আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। গেল ২৪ ঘণ্টায় আরও ৪২ জনের মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশে নতুন করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৩০ জন।

এছাড়া আরও ২ হাজার ৭৩৫ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। তাতে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ হাজার ৫০৪ জনে।

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন


Copyright (c) 2019-2026 bzamin24.com