ট্রেনের কেবিন থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার


ঢাকা থেকে ছেড়ে যাওয়া নীলসাগর আন্তঃনগর ট্রেনের একটি কেবিন থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৪৭) লাশ উদ্ধার করেছে পুলিশ। বর্তমানে মরদেহটি সৈয়দপুর রেলওয়ে থানায় রাখা রয়েছে।

রবিবার সকালে ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে চিলাহাটির উদ্দেশে যাত্রা করে। রাত ২টার দিকে ট্রেনটি সৈয়দপুর রেলওয়ে স্টেশনে পৌঁছালে কেবিনে একজনের মরদেহ দেখে সৈয়দপুর জিআরপি পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

সৈয়দপুর জিআরপি থানার উপ-পুলিশ পরিদর্শক মমিন গণমাধ্যমকে বলেন, ওই ব্যক্তির ঢাকা ও রংপুরে বাড়ি রয়েছে। প্রাথমিকভাবে ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। তবে আত্মীয়-স্বজনদের পরিচয় মিলেছে। তারা আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


Copyright (c) 2019-2026 bzamin24.com