যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ


রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডিসহ আরও কিছু এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তিতাস।

সরবরাহ লাইনের জরুরি রক্ষণবেক্ষণ কাজের কারণে এসব এলাকায় গ্যাস থাকবে না।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত মিরপুর, মোহাম্মদপুর, ধানমণ্ডি, গাবতলী, গণভবনসহ আরও কিছু এলাকায় গ্যাস থাকবে না।


Copyright (c) 2019-2026 bzamin24.com