করোনার হটস্পট নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৯ জন আক্রান্ত হয়েছে এবং মারা গেছে একজন। এ নিয়ে মোট আক্রান্ত ৪ হাজার ১৮৬ জন। আর মৃত্যুর সংখ্যা ৯৭ জন। তবে নতুন আরও ২৫৯ জনসহ মোট সুস্থ হয়েছেন ১৭৯৭ জন।
মঙ্গলবার (১৬ জুন) সকালে জেলা সিভিল সার্জন অফিস এই তথ্য নিশ্চিত করেছেন।
তথ্যমতে, এলাকা ভিত্তিক আক্রান্তের সংখ্যা হলো-আড়াইহাজার উপজেলায় ৩৯০, বন্দর উপজেলায় ১২৬, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ১৪৯৬, রূপগঞ্জ উপজেলায় ৭৪১, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ১০৮১ ও সোনারগাঁও উপজেলায় ৩৫২ জন। মৃত্যুর সংখ্যা-আড়াইহাজার উপজেলায় ৩, বন্দর উপজেলায় ৩, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ৫৬, রূপগঞ্জ উপজেলায় ২, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ২০, সোনারগাঁও উপজেলায় ১৩ জন।
সুস্থ্য হওয়ার সংখ্যা-আড়াইহাজার উপজেলায় ১১৯, বন্দর উপজেলায় ৩০, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ৯৩২, রূপগঞ্জ উপজেলায় ১৯২, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ৪৭১ ও সোনারগাঁও উপজেলায় ৫৩ জন।
উল্লেখ্য নারায়ণগঞ্জে ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয় নারায়ণগঞ্জে। ৩০ মার্চ প্রথম নারায়ণগঞ্জের বন্দরের রসুলবাগে করোনার উপসর্গ নিয়ে পুতুল নামে এক নারী মারা যায়।
৭ এপ্রিল নারায়ণগঞ্জকে করোনার হটস্পট ঘোষনা করা হয়। এরপর ৮ এপ্রিল সকাল থেকে পুরো নারায়ণগঞ্জ জেলাকে লকডাউন করেন আইএসপিআর।
কিন্তু বর্তমানে মুখ থুবড়ে পড়েছে লকডাউন। মানুষের অবাদ বিচরণ সর্বত্র। যদিও বিকাল ৪টা পর্যন্ত দোকান এবং ব্যবসা-প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশনা রয়েছে। কিন্তু অনেক মানুষকে মুখে মাস্ক ছাড়াই ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে জেলার সব জায়গায়।
বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন