গুণী শিক্ষক হলেন সদরপুর সরকারি কলেজের অধ্যাপক ড. ফখরুল ইসলাম


শিক্ষকই জাতি গঠনের কারিগরএই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সদরপুরে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে গুণী শিক্ষক (কলেজ সমপর্যায়) হিসেবে সম্মাননা পেয়েছেন সদরপুর সরকারি কলেজের প্রফেসর ড. মোহাম্মদ ফখরুল ইসলাম আনোয়ারী।

সোমবার (৫ অক্টোবর) বিকেল ৩টায় সদরপুর উপজেলা প্রশাসন ও শিক্ষা পরিবারের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সদরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. শরীফ শাওনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোফাজ্জেল হোসেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. এনামুল হক ও সদরপুর থানার ওসি আব্দুল আল মামুন শাহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুলের উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ কাজের কারণে তিনি উপস্থিত হতে পারেননি।

গুণী শিক্ষক হিসেবে সম্মাননা

শিক্ষাক্ষেত্রে অবদান ও কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ সদরপুর সরকারি কলেজের প্রফেসর ড. মোহাম্মদ ফখরুল ইসলাম আনোয়ারীকে গুণী শিক্ষক (কলেজ সমপর্যায়) সম্মাননা প্রদান করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, তাঁর দীর্ঘদিনের শিক্ষকতা, শিক্ষার্থীদের জ্ঞানচর্চায় ভূমিকা এবং শিক্ষা ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা দেওয়া হয়েছে। সম্মাননা পাওয়ার বিষয়টি সদরপুর সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় শিক্ষা পরিবারের জন্য গর্বের বলে উল্লেখ করেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুত জামান, সদস্য সচিব তরীকুল ইসলাম কবির মোল্যা ও যুগ্ম আহ্বায়ক কে. এম. আবু সাইদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মো. জামাল উদ্দিন আহমেদ ও একাডেমিক সুপারভাইজার নির্মল চন্দ মৃধা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোট সদরপুর উপজেলা শাখার সভাপতি আঃ বারেক মিয়া, সাধারণ সম্পাদক মো. মাসুদুর রহমান, শিক্ষক সমিতি সদরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আবদুস সাত্তার মিয়া, কৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাফর আলী খানসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।

শিক্ষকদের মর্যাদা নিশ্চিতের আহ্বান

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি উন্নত, শিক্ষিত ও মানবিক জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মূল্যবোধের বিকাশে শিক্ষকরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। তাই শিক্ষকদের যথাযথ মর্যাদা ও সম্মান নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের অন্যতম দায়িত্ব।

বিশ্ব শিক্ষক দিবসের এই আয়োজনে গুণী শিক্ষক হিসেবে প্রফেসর ড. মোহাম্মদ ফখরুল ইসলাম আনোয়ারীর সম্মাননা প্রাপ্তি সদরপুর সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং পুরো শিক্ষা পরিবারের জন্য একটি আনন্দ ও গর্বের বিষয় হয়ে উঠেছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com