আগুনে পুড়ে গেল শ্রমিক দলের নেতার বাড়ি, অল্পের জন্য রক্ষা প্রাণহানি


ফরিদপুর শহরের মাওলানা আব্দুল আলী সড়কে অগ্নিকাণ্ডে জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান জুয়েলের বসতঘর পুড়ে গেছে। শনিবার (২ মে) আনুমানিক রাত ৯টার দিকে হঠাৎ এ আগুনের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আগুনে ঘরের ভেতরে থাকা টিভি, ফ্রিজ, খাটসহ সকল আসবাবপত্র পুড়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।

ঘটনার পর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে সান্ত্বনা দেন এবং আগুনের কারণ উদঘাটনে ফায়ার সার্ভিস ও প্রশাসনের প্রতি সুষ্ঠু তদন্তের আহ্বান জানান। তিনি বলেন, এটি নাশকতা নাকি অন্য কোনো কারণে আগুন লেগেছে, তা খতিয়ে দেখা জরুরি।

এসময় তিনি জেলা প্রশাসকের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারকে অনুদান প্রদানের আশ্বাস দেন।ঘটনাস্থলে আরও উপস্থিত ছিলেন সাবেক বিএনপি দপ্তর সম্পাদক দিলদার হাওলাদার এবং সাবেক ১৩ নম্বর ওয়ার্ডের কমিশনার ও শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান শেখ মানা।


Copyright (c) 2019-2026 bzamin24.com