চুনারুঘাটে  সীমান্তে আট ভারতীয় গরু জব্দ


হবিগঞ্জের চুনারুঘাটে সীমান্তে আট ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আট ভারতীয় গরু প্রায় ৬ লাখ টাকা হবে। শনিবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৯টায় এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ ৫৫, বিজিবি।

বিজিবি জানিয়েছে, দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ- ৫৫ বিজিবি, উপজেলার গুইবিল বিওপির টহলদল ওই সীমান্ত হতে আনুমানিক এক কিঃ মিঃ বাংলাদেশ অভ্যন্তরে গুইবিল দোলনা চা- বাগান নামক স্থানে টহল পরিচালনার সময় চা-বাগানের মধ্যে মালিকবিহীন অবস্থায় আট ভারতীয় গরু জব্দ করে।

হবিগঞ্জ ব্যাটেলিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান সত্যতা নিশ্চিত করেছেন।


Copyright (c) 2019-2026 bzamin24.com