নগরকান্দায় পিকআপের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু


ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় হারেস কাজী নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ মার্চ ২০২৬) এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত হারেস কাজীর বাড়ি একই ইউনিয়নের পোড়াদিয়া গ্রামে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।স্থানীয়রা সড়কটিতে যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণে প্রশাসনের জরুরি পদক্ষেপ কামনা করেছেন।


Copyright (c) 2019-2026 bzamin24.com