সদরপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত


ফরিদপুর জেলার সদরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১১টায় উপজেলা পরিষদ দরবার হলে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন।

সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, কৃষি কর্মকর্তা নিটুল রায়, সমাজসেবা কর্মকর্তা কাজী শামিম, তদন্ত কর্মকর্তা শরীফ আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরনাহার বেগমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে উপজেলার শ্রেষ্ঠ স্কাউটদের মাঝে ব্যাজ ও পুরস্কার বিতরণ করা হয়।


Copyright (c) 2019-2026 bzamin24.com