ফরিদপুরের চারটি আসনে বিজয়ীরা কে কত ভোট পেলেন


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর জেলার চারটি আসনের স্থানীয়ভাবে প্রাপ্ত কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণা করা হয়েছে। পোস্টাল ভোট ব্যতীত প্রাপ্ত ফলাফলে চারটি আসনেই বিজয়ী প্রার্থীদের নাম নিশ্চিত হয়েছে।

ফরিদপুর-১ আসনে মোট ১৯৭টি কেন্দ্রের ফলাফলের ভিত্তিতে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. ইলিয়াস মোল্লা (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৭৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খন্দকার নাসিরুল ইসলাম (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ১৬৫ ভোট। এ আসনে ড. ইলিয়াস মোল্লা বিজয়ী হয়েছেন।

ফরিদপুর-২ আসনে মোট ১১৮টি কেন্দ্রের মধ্যে ১১৭টির ফলাফল পাওয়া গেছে। বিএনপি প্রার্থী শামা ওবায়েদ ইসলাম (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ২১ হাজার ৬৯৪ ভোট। তার প্রতিদ্বন্দ্বী মো. আকরাম আলী (রিকশা) পেয়েছেন ৮৯ হাজার ৩০৪ ভোট।এ আসনে শামা ওবায়েদ ইসলাম বিজয়ী হয়েছেন।

ফরিদপুর-৩ আসনে মোট ১৫৪টি কেন্দ্রের সবগুলোর ফলাফল পাওয়া গেছে। বিএনপি প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৮৪৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রফেসর আবদুল তাওয়াব (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৪৪৯ ভোট। পোস্টাল ভোট ব্যতীত প্রাপ্ত ফলাফলে চৌধুরী নায়াব ইউসুফ বিজয়ী হয়েছেন।

ফরিদপুর-৪ আসনে মোট ১৮৯টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী বিএনপি প্রার্থী শহিদুল ইসলাম বাবুল (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৫৩২ ভোট। তার প্রতিদ্বন্দ্বী সরোয়ার হোসাইন (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৭৩ হাজার ৬২৩ ভোট। পোস্টাল ভোট ব্যতীত প্রাপ্ত ফলাফলে শহিদুল ইসলাম বাবুল বিজয়ী হয়েছেন।


Copyright (c) 2019-2026 bzamin24.com