সদরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


যথাযোগ্য মর্যাদায় সদরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় সদরপুর উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করে সদরপুর উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার শরীফ শাওনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনায় বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের অবদানের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন শাহসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, মিডিয়াকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এর আগে সকাল ৯টা ৪৫ মিনিটে উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনার মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।


Copyright (c) 2019-2026 bzamin24.com