সদরপুরে টিএসসিপি সারের তীব্র সংকট, বিপাকে কৃষক


ফরিদপুরের সদরপুর উপজেলায় টিএসসিপি (ট্রিপল সুপার ফসফেট) সারের তীব্র সংকট দেখা দিয়েছে। উপজেলার বিভিন্ন ডিলার পয়েন্ট, খুচরা ও পাইকারি দোকানে গত কয়েক দিন ধরে এই সারের কোনো মজুত নেই। গুরুত্বপূর্ণ চাষাবাদের মৌসুমে হঠাৎ এমন সংকটে বিপাকে পড়েছেন এলাকার কৃষকরা।

বাজারে ঘুরেও মিলছে না প্রয়োজনীয় সার

স্থানীয় কৃষকেরা জানান, কয়েকদিন ধরে বাজারের এক দোকান থেকে আরেক দোকানে ঘুরেও টিএসসিপি সার পাওয়া যাচ্ছে না।একাধিক কৃষকের ভাষায়জমিতে সার প্রয়োগের সময় চলে এসেছে, কিন্তু বাজারে সারই নেই। উৎপাদন কমে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

ডিলারদের অভিযোগ: বরাদ্দ বন্ধ

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বেশ কয়েকজন ডিলার বলেনঅনেক দিন ধরে কোনো বরাদ্দ পাওয়া যাচ্ছে না। সেজন্যই বিক্রি বন্ধ।

তারা জানান, সংকট দীর্ঘায়িত হলে কৃষক ও বাগান মালিকদের চাষাবাদ মারাত্মকভাবে ব্যাহত হবে।


Copyright (c) 2019-2026 bzamin24.com