সদরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় অষ্টম শ্রেণির শিক্ষার্থী নিহত


ফরিদপুরের সদরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় হামজা মোল্যা (১৫) নামের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার (আজ) সকাল সাড়ে ১০টার দিকে সদরপুরকৃষ্ণপুর আঞ্চলিক সড়কের পূর্ব শ্যামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হামজা সদর ইউনিয়নের শহিদ মোল্যার পুত্র এবং বিশ্ব জাকের মঞ্জলি সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, বাড়ি ফেরার সময় তার মোটরসাইকেলটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি নছিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হামজা গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায় বলেন,আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


Copyright (c) 2019-2026 bzamin24.com