সদরপুরে উপজেলা প্রশাসন গোল্ডকাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত 


ফরিদপুরের সদরপুরে উপজেলা প্রশাসন গোল্ডকাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ইউনিয়ন ভিত্তিক সদরপুর উপজেলা প্রশাসন গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলায় সদরপুর ইউনিয়ন ফুটবল একাদশ ১-০ গোলে প্রতিদ্বন্দ্বী ভাষাণচর ইউনিয়ন একাদশকে পরাজিত করে। ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে শিরোপা তুলে দেন ফরিদপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কামরুল হাসান মোল্যা।

ফরিদপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোঃ কামরুল হাসান মোল্যা বলেছেন, ইউনিয়ন থেকে খেলোয়াড় তৈরী হোক এবং জাতীয় দলে আমাদের অংশগ্রহণ বাড়ুক, ফরিদপুরের প্রতিনিধিত্ব বাড়ুক। তিনি আরও বলেন, য ফুটবলের নিয়ম মেনে খেললে দিন শেষে সুন্দর ফুটবল উপহার দেয়া যায়।

সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানার সভাপতিত্বে এ সময়ে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব, স্কুল-কলেজের শিক্ষক শিক্ষার্থী, মিডিয়কর্মী, বিপুল সংখ্যক দর্শনার্থী উপস্থিত ছিলেন।

এর আগে, একই দিন দুপুর ১২ টায় উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে গাছ বিতরণ কর্মসূচী পালিত হয়। সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মধ্যে গাছ বিতরণ করেন ফরিদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মোল্যা।


Copyright (c) 2019-2026 bzamin24.com