আলফাডাঙ্গায় বিএনপির গণ-অভ্যুত্থান দিবসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত 


গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় সাবেক সাংসদ ও কেন্দ্রীয় কৃষক দলের সহ সভাপতি খন্দকার নাসিরুল ইসলামের নেতৃত্বে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন, যা পুরো শহরকে মুখরিত করে তোলে।

বিকাল ৫টার দিকে উপজেলা রোডের অস্থায়ী বিএনপির কার্যালয় থেকে বিশাল মিছিলটি শুরু হয়। হাজারো নেতাকর্মী গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক সহ নানা সরকারবিরোধী স্লোগানে শহর প্রদক্ষিণ করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে মুক্তিযোদ্ধা চত্বরে এসে শেষ হয়, যেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলাম বলেন, "আজ আমরা এখানে সমবেত হয়েছি একটি ঐতিহাসিক দিনকে স্মরণ করতেগণ-অভ্যুত্থান দিবস। এই দিনে আওয়ামীলীগ পতন হয়েছিল। তারা জনগণের সব অধিকার কেড়ে নিয়েছে। ভোট দেওয়ার অধিকার নেই, কথা বলার অধিকার নেই। দেশের গণতন্ত্র বন্দী করে রেখেছিল । এখনো এই গণতন্ত্রপূর্ণ উদ্ধার হয়নি।তিনি বলেন, সংকটময় মুহূর্তে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আসুন, আমরা এক শক্তিশালী গণ-আন্দোলন গড়ে তুলি যাতে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার হয়।"

তিনি আরও বলেন, "বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার হবে ইনশাল্লাহ। তিনি বলেন, আমাদের সবাইকে মনে রাখতে হবে, মানুষের অধিকার প্রতিষ্ঠাই আমাদের একমাত্র লক্ষ্য।"

সমাবেশে আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাস, পৌর বিএনপির আহ্বায়ক রবিউল হক রিপন এবং উপজেলা বিএনপির সদস্য সচিব মো. নূর জামাল খসরু, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর দক্ষিণ এর যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর রহমান হাসিব মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, রেজাউল করিম রেজা, আহম্মদ আলী সিকদার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক বাশারুল বারী, ইস্রাফিল মোল্লা, উপজেলা যুবদলের আহ্বায়ক শাহিন মোল্লা, উপজেলা কৃষকদলের আহ্বায়ক হাদি জিয়াউর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আমিনুর রহমান, পৌর ছাত্রদলের আহ্বায়ক সোহেল শরীফ, আলফাডাঙ্গা সরকারি কলেজ কমিটির সভাপতি আ. জব্বার মোল্লা, শ্রমিকদলের সভাপতি বেলায়েত হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ লিটন সহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


Copyright (c) 2019-2026 bzamin24.com