ফরিদপুরের সদরপুর উপজেলায় ও,এম,এস খাদ্যবান্ধব কর্মসুচীর আওতায় জনসম্মুখে উম্মুক্ত লটারীর মাধ্যমে ডিলার নির্বাচিত করা হয়।
সোমবার (৭জুলাই) সকাল ১১ টায় উপজেলা মিলনায়তন কক্ষে ইউ,এন,ও জাকিয়া সুলতানার সভাপতিত্বে খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তরের আয়োজনে উম্মুক্ত লটারী অনুষ্ঠিত হয়।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬০ জন আবেদনকারীর মধ্য থেকে ২১ জন কে উম্মুক্ত লটারীর মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসুচীর আওতায় ডিলার নির্বাচীত করা হয় এবং ও এমএসের জন্য ৭ জন আবেদনকারীর মধ্য থেকে ৩ জনকে ডিলার নির্বাচিত করা হয়।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. রাশেদ উজ্জামান খান, সমাজকল্যান অফিসার কাজী শামীম আহম্মেদ, কৃষি সম্প্রসারণ অফিসার নবনীতা নন্দী, মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) ,মোফাজ্জেল হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক কাজী বদরুতজ্জামান বদু, সদস্যসচিব তরিকুল ইসলাম কবির মোল্যাসহ লটারীতে অংশগ্রহণকারী ডিলারগণ, মিডিয়া কর্মীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ইউএনও জাকিয়া সুলতানা বলেন, স্বচ্ছতার মাধ্যমে উম্মুক্তভাবে ওএমএস এবং খাদ্যবান্ধব কর্মসুচীর ডিলার নির্বাচনে লটারীর আয়োজন করা হয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী কোন প্রকার প্রভাব বা পক্ষপাত ছাড়াই প্রার্থীদের মধ্য থেকে লটারীর মাধ্যমে ডিলার নির্বাচিত করা হয়।
উপস্থিত অনেকেই উম্মুক্ত ভাবে লটারীর মাধ্যমে ডিলার নির্বাচন কে স্বাগত জানিয়ে বলেন, এভাবে ডিলার নির্বাচিত হওয়ায় আমরা সন্তস্ট্। ইতিপুর্বে এসব নিয়োগে অনিয়ম হতো, এই পদ্ধতিতে আমরা সবাই খুশি।