সদরপুরে খেলাফত মজলিসের চরবিষ্ণুপুর ইউনিয়ন কমিটি গঠন


বাংলাদেশ খেলাফত মজলিস সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় ফরিদপুরের সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়ন কমিটি গঠন উপলক্ষে জামতলা বাজার সংলগ্ন খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস সদরপুর উপজেলা শাখার সভাপতি মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী।

সভায় প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে মাওলানা আশরাফুল ইসলামকে সভাপতি, হাফেজ গোলাম রব্বানীকে সহ-সভাপতি, মাওলানা আশরাফ আলীকে সাধারণ সম্পাদক, হাফেজ মনিরুজ্জামানকে সাংগঠনিক সম্পাদক এবং মো. রফিকুল ইসলামকে প্রচার সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক হাফেজ আব্দুল আউয়াল, ইসলামিক ফাউন্ডেশন এর সুপারভাইজার রেজাউল কারিম, উপজেলা মজলিস নেতা আমানত হোসেন আমান, মাওলানা কামাল হুসাইন, মাওলানা আকমাল হুসাইন, মাওলানা শহিদুল ইসলাম প্রমুখ।


Copyright (c) 2019-2026 bzamin24.com