সদরপুরে যুব মজলিসের ধর্ষণবিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত


ফরিদপুরের সদরপুরে বাংলাদেশ খেলাফত যুব মজলিস সদরপুর উপশাখার উদ্যোগে ধর্ষণবিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) বাদ জুমা সদরপুর উপজেলা মডেল মসজিদ হতে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদরপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

মিছিল উত্তর সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস সদরপুর উপজেলা শাখার সভাপতি মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী, সাধারণ সম্পাদক মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী, মডেল মসজিদের ইমাম মুফতী রেজাউল করীম, আলহাজ মাওলানা আ: লতিফ, মাওলানা নূর মোহাম্মদ প্রমুখ।

যুব মজলিস সদরপুর উপশাখার সভাপতি হাফেজ মাওলানা রইসুল ইসলাম; মাগুরার ছোট শিশু আছিয়ার ধর্ষণ ও হত্যাকারীসহ অন্যান্য ধর্ষকদের প্রকাশ্যে মৃত্যুদন্ড, ট্রান্সজেন্ডারকে আইনীভাবে নিষিদ্ধকরণ, নারী দিবসে রূপান্তরকামী পুরুষক অদম্য নারী সম্মাননা দেওয়াকে বাতিল ঘোষণা, বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টিকারী শাহবাগী লাকী আক্তার ও তার দোসরদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি, শাপলা, পিলখানা ও জুলাই গণহত্যাকারীদের বিশেষ ট্রাইব্যুনালে বিচার নিশ্চিত করাসহ ৭ দফা দাবী তুলে ধরেন।


Copyright (c) 2019-2026 bzamin24.com