সদরপুরে ন্যাশনাল হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত 


ফরিদপুরের সদরপুরে ন্যাশনাল হাসপাতাল (প্রা:) লিমিটেড এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দশম রমজান (১১ মার্চ, মঙ্গলবার) সন্ধ্যায় সদরপুর কলেজ মোড়ে অবস্থিত হাসপাতালের নিজস্ব ভবনের ২য় তলায় আয়োজিত ইফতার মাহফিলে দুআ মাহফিল পরিচালনা করেন সদরপুর সরকারি কলেজ মসজিদের পেশ ইমাম মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী।

সদরপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং মানবাধিকার সংস্থার কর্মীদের সম্মানে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক মোশাররফ হোসেন, হুমায়ুন কবির, আবু বকর তালুকদার, সাঈদুর রহমান লাবলু, আবুল বাশার মিয়া, শেখ আব্দুস সোবহান, মামুন-অর-রশিদ, হাওলাদার লতিফুর হক, রাকিবুল ইসলাম, বিল্লাল হোসেন টিটু, তানভীর তুহিন, ওয়াজেদ আলী প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সদরপুর উপজেলা শাখার সভাপতি সৈয়দ দেলোয়ার হোসেন, আব্দুস সোবাহান শরীফ, মোহাম্মদ ইয়াকুব আলী মোল্লা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ন্যাশনাল হাসপাতালের নির্বাহী পরিচালক রাজিব হোসাইন ইফতার মাহফিলে উপস্থিত হওয়ার জন্য সুধীজনকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় তিনি বলেন, পবিত্র ঈদুর ফিতরের পর আমাদের প্রতিষ্ঠানে ডায়াগনস্টিক সেবাসহ একটি আধুনিক ও আন্তর্জাতিকমানের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে এ হাসপাতালের কার্যক্রম শুরুর প্রস্তুতি নেওয়া হয়েছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com