চরভদ্রাসনে  ৮টি মোটরসাইকেল জব্দ


ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরভদ্রাসন থানা পুলিশের বিশেষ অভিযানে ৮ টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

শুক্রবার (০৭মার্চ ) চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ এর নির্দেশে এসআই মো. ওয়াছেক মিয়া সহ থানার সকল ফোর্স মিলে বিকেলে চরভদ্রাসন ১নং ইউনিয়নের চর হরিরামপুরে এলাকায় এ অভিযান চালানো হয়।

চরভদ্রাসন থানার ওসি মো. রজিউল্লাহ খান বলেন, ড্রাইভিং লাইসেন্স বিহীন, হেলমেট বিহীন ও রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল চালানোর দায়ে মোটরসাইকেল গুলো জব্দ করা হয়েছে।

মূলত নিরাপদ সড়ক বাস্তবায়নে চরভদ্রাসন থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।


Copyright (c) 2019-2026 bzamin24.com