সদরপুরে ইউএনও’র সহযোগিতায় মা-বাবাকে খুঁজে পেল শিশু লামিয়া


বৃহস্পতিবার (৬মার্চ) রাতে বাবা আঃ রব মৃধার কাছে তার হারিয়ে যাওয়া মেয়েকে তুলে দেয়া হয়। এসময় শিশুটির বাবাসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেয়ে ইউএনওসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান শিশুটির বাবা এবং স্থানীয়রা।

গত বৃহস্পতিবার ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের বাবুরচর বাজার জামে মসজিদের সামনে ৪বছর বয়সী শিশু লামিয়াকে একা দেখতে পেয়ে স্থানীয় বাবুরচর উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থী।

এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা কে বিষয়টি অবহিত করা হয়। পরবর্তীতে বাবুরচর থেকে শিশুটিকে ইউএনওর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেয়ে শিশুটির বাবাসহ স্থানীয়রা ইউএনওর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ইউএনও জাকিয়া সুলতানা বলেন, শিশুটির খবর পেয়েই আমি বিভিন্নভাবে তার পিতামাতার সন্ধানের চেষ্টা করি। শিশুটিকে উদ্ধার এবং বাবা-মায়ের কাছে বুঝিয়ে দেয়ার পেছনে পিন্ট ও ইলেকট্রনিক সাংবাদিকদের সহযোগিতায় এবং বাবুরচর উচ্চ বিদ্যালয়ের ২ জন শিক্ষার্থীকে ধন্যবাদ জানান।


Copyright (c) 2019-2026 bzamin24.com