তাহিরপুর সীমান্তে দুই কোটি টাকা ভারতীয় কাপড় ও কসমেটিক্স আটক 


সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্ত দিয়ে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে নিয়ে প্রায় দুই কোটি ৯২ হাজার টাকার ভারতীয় শার্ট পিস, প্যান্টের কাপড়, ব্লেজারের কাপড়, পাঞ্জাবীর কাপড় এবং কসমেটিক্স সামগ্রী আটক করেছে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি সদস্যরা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি ) ভোররাতে চারাগাঁও বিওপি একটি টহল দল অভিযান চালিয়ে উপজেলা ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের জঙ্গলবাড়ী নামক স্থান থেকে ভারতীয় শার্ট পিস-৫১২৭টি, প্যান্টের কাপড়-১৫৬ মিটার, ব্লেজারের কাপড়-১২৯৬ মিটার, পাঞ্জাবীর কাপড়-২০৪৩০ মিটার এবং ৯০০০ পিস স্কীন সানরাইজ ক্রীম আটক করে। যার আনুমানিক সরকারি মূল্য ২ কোটি,৯২ বিরানব্বই হাজার, ৫শত টাকা।

এর সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লে কর্ণেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত মালামাল শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com