অপারেশন ডেভিল হান্ট : সদরপুরে আওয়ামী লীগের তিনজন গ্রেপ্তার


যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট এর অভিযানে ফরিদপুরের সদরপুরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাসহ তিন জনকে আটক করেছে সদরপুর থানা পুলিশ।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পিয়াজখালী বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলেন- সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক টুটুল খান, একই ইউনিয়ন আওয়ামী লীগের আবুল খান এবং ১ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মঈন খান। পুলিশ জানিয়েছে, আটককৃতদের আওয়ামী লীগের সাথে সরাসরি সম্পৃক্ত থেকে নাশকতা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়।

সদরপুর থানার অফিসার্স ইনচার্জ মো. আব্দুল মোতালেব (খোকন) বলেন, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি প্রতিরোধে উপজেলার ঢেউখালী ইউনিয়নের পিয়াজখালী বাজারে অভিযান চালিয়ে অরাজকতা সৃষ্টিকারীদের আটক করা হয়েছে। জেলা পুলিশের বিশেষ নির্দেশনায় নাশকতা ও অরাজকতা সৃষ্টিকারীদের নির্মূল না করা পর্যন্ত এ অভিযান চলবে।


Copyright (c) 2019-2026 bzamin24.com