গাইবান্ধার সাদুল্লাপুরে বিদ্যুৎস্পৃষ্টে ভ্যানচালকের মৃত্যু


গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় অটোভ্যানে চার্জা দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রনজু মিয়া (৪৫) নামের এক চালকের মৃত্যু হয়েছে।আজ বৃহস্পতিবার উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের কৃষ্ণপুর (দক্ষিণপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রনজু মিয়া ওই গ্রামের নাদের হোসেন নাদু ও জমিলা বেগম দম্পতির ছেলে।

নিহতের স্বজনরা বলেন,নিহত রজনু মিয়া পেশায় একজদন অটোভ্যানচালক।তার ভ্যানটি বৈদ্যুতিক চার্জে দিতে গিয়ে আজ বৃহস্পতিবার সকালের বিদ্যুস্পৃষ্ট হয়। তাৎক্ষণিক রনজু মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহফুজার রহমান বলেন,ওইস্থানে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনাটি লোকমুখে শুনেছি। এ সংক্রান্ত ব্যাপারে সবাইকে সতর্ক থাকা উচিৎ।


Copyright (c) 2019-2026 bzamin24.com