গাইবান্ধায় পূর্ব শত্রুতার জের ধরে নাইটগার্ডকে শ্বাসরোধ করে হত্যা 


গাইবান্ধার পলাশবাড়ীতে পূর্ব শত্রুতার জের ধরে নাইটগার্ড দুদু মিয়া (৬০) নামে এক ব্যাক্তিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ সময় গ্যারেজ থাকা চুরি করা হয়েছে ৫ টি অটোরিকশা।

পলাশবাড়ী থানা পুলিশ জানায়, পলাশবাড়ী পৌর শহরের সুইগ্রামের জিল্লু মিয়া একটি গ্যারেজ থেকে গত কয়েক দিন আগে অটোচুরির ঘটনাঘটে।

এরই ধারাবাহিকতায় এলাকার চিহ্নিত একটি চোর চক্র ১৩ জুলাই শনিবার দিবাগত রাতে ওই গ্যারেজে পুর্ব পরিকল্পিত ভাবে চুরির জন্য যায়। এ সময় তারা নাইট গার্ড দুদু মিয়াকে শ্বাসরোধ করে হত্যা করে ৫ টি অটোরিকশা চুরি করে নিয়ে যায়। নিহত দুদু মিয়া (৬০) নুরে আলম জিল্লু নামে এক ব্যাক্তির গ্যারেজে নাইটগার্ড হিসেবে কর্মরত ছিলেন। নিহত দুদু মিয়া (৬০) পলাশবাড়ী পৌর শহরের সুইগ্রামের মৃত আমির আলীর ছেলে।

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান বলেন, এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


Copyright (c) 2019-2026 bzamin24.com